সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের উলাইল এলাকায় সোমবার রাতে নাইট কোচের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

নিহতের নাম দারগ আলী (৪৫)। তিনি মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার হাজী হোসেন আলীর ছেলে ছিল।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সোমবার রাত ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে সাভারের উলাইল এলাকা থেকে কাঁচা বাজার কিনেন তিনি। পরে আরেক ব্যক্তিসহ মোটরসাইকেলযোগে হেমায়েতপুর হয়ে সিংগাইর বাড়ি যাচ্ছিলেন। এ সময় পেছন দিক থেকে একটি বাস তাকে ধাক্কা দেয়, পরে অন্য একটি নাইট কোচ তার উপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই দারগ আলীর মৃত্যু হয়।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে সাভার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাহফুজর রহমান বলেন, লাশটি উদ্ধার করে হাইওয়ে থানা পুলিশ নুর মোহাম্মদের কাছে হস্তান্তর করা হয়েছে। পরে তিনি ওই লাশ পরিবারের কাছে হস্তান্তর করেন।