বিশিষ্ট ব্যবসায়ী প্রকৌশলী মনিরুজ্জামান মনির (৫৪) গতকাল মঙ্গলবার করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি নয়া দিগন্তের সাবেক মফস্বল বার্তা সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলামের শ্যালক।
পরিবার সূত্র জানায়, করোনা আক্রান্ত হওয়ার পর তিনি দীর্ঘদিন রাজধানীর উত্তরার ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানে মঙ্গলবার সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়। পারিবারিক জীবনে তিনি দুই ছেলে সন্তানের জনক। মরহুমের বাবা অবসরপ্রাপ্ত শিক্ষক শফিউদ্দীন আহমদ। তার গ্রামের বাড়ি ঝিনাইদহের শিকারপুরে মঙ্গলবার এশার নামাজের পর নামাজে জানাজা শেষে তাকে দাফন করা হয়।
ইঞ্জিনিয়ার মনিরুজ্জামানের মৃত্যুতে তার সহকর্মী ও বন্ধু-পরিজন শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। পরিবারের পক্ষ থেকে মরহুমের রূহের মাগফিরাতের জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করা হয়েছে।