ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খুলে দেয়ার দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদের এই দাবির সাথে একাত্মতা প্রকাশ করেছে ছাত্রদল, ছাত্রলীগ ও ছাত্র অধিকার পরিষদ। গতকাল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীবৃন্দের ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালন শুরু করেন বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে সকাল থেকে এ আন্দোলন শুরু হয়। এ সময় পরীক্ষার সময় স্বাস্থ্যবিধি নিশ্চিত করারও দাবি জানান তারা।
এ দিকে হল খুলে দেয়া ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করে পরীক্ষা নেয়ার দাবিতে রাজু ভাস্কর্যের পাদদেশেই অবস্থান কর্মসূচি পালন শুরু করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা।