কুমিল্লার দেবিদ্বারে বুধবার দিবাগত রাতে রসুলপুর গ্রামের সুনীল দত্তের বাড়ির মন্দীরে ‘শ্রী শ্রী লক্ষ্মী মূর্তি’ ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় মন্দির এলাকায় পুলিশ ফোর্স মোতায়েন করা হয় এবং দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবিক হাসান, সহকারী পুলিশ সুপার (দেবিদ্বার-বিপাড়া সার্কেল) মো: আমিরুল্লাহ, দেবিদ্বার থানার ওসি জহিরুল আনোয়ার ঘটনাস্থল পরিদর্শন করেন।
রসুলপুর গ্রামের সুনীতি রানী দত্ত জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টায় মন্দীরে পূজা করতে গিয়ে দেখি ভেতরে থাকা নারায়ণ ও বিজয়ার মূর্তিগুলো ভাঙচুর করা অবস্থায় পড়ে আছে। দেবিদ্বার উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মানিকচন্দ্র চক্রবর্তী বলেন, আমরা এরকম ন্যক্কারজনক ঘটনায় তিব্র নিন্দা জানাই। এই মূর্তি ভাঙচুর করার ঘটনা তদন্ত সাপেক্ষে প্রকৃত সত্য উদঘাটনে প্রশাসনের প্রতি দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানাচ্ছি।



