শেরপুরের নালিতাবাড়ীতে ট্রাক ও ট্রলির সংঘর্ষে একজন নিহত ও চারজন আহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম শফি উদ্দিন (৭০)। তিনি এক আত্মিয়ের জানাজা শেষে বাড়ি ফিরছিলেন।

শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে নালিতাবাড়ী শেরপুর সড়কে রাজনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকায় পাথর বোঝাই ট্রাকের সাথে ট্রলির সংঘর্ষে ট্রাক উল্টে ব্যাটারিচালিত ইজিবাইকের ওপরে পড়ে। এ ঘটনায় ট্রাকের চাপায় ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন ও চারজন আহত হয়েছেন।

রজনগর ইউপি চেয়ারম্যান ফারুক আহামেদ বকুল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।