জামালপুরের বকশীগঞ্জে জমি দখলের চেষ্টা ও নারীকে শ্লীলতাহানির ঘটনায় দায়ের করা মামলায় আদালত থেকে জামিনে এসে মামলার বাদিকে গুম করার হুমকি দেয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে আসামিদের বিরুদ্ধে। এতে করে নিরাপত্তাহীনতায় ভুগছেন মামলার বাদি ও তার পরিবার।
বিরোধের জের ধরে অভিযুক্তরা মাহার আলী, তার বাবা আবদুছ সালাম, ফরিদা বেগম, মাফুজা বেগম, আল্পনা বেগমকে বেধড়ক মারধর করে। একই সাথে তারা দুই মহিলার শ্লীলতাহানি করে। এ ছাড়াও ওই জমিতে থাকা কয়েকটি গাছ গেটে নিয়ে যায় প্রভাবশালী অভিযুক্তরা। পরে স্থানীয়দের সহযোগিতায় আহতদের দ্রুত শ্রীবরদী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ দিকে আসামিরা জামিনে বেরিয়ে এসে প্রকাশ্যে হুমকি দিচ্ছেন মামলার বাদি মাহার আলী ও তার পরিবারকে। তারা বাদি মাহার আলীকে গুম করাসহ তাদেরকে মিথ্যা ফাঁসিয়ে দেয়ারও হুমকি দিচ্ছে।
মামলার বাদি আসামিদের জামিন বাতিল করার জন্য আদালতের হস্তক্ষেপ কামনা করেন।