কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুল ওয়াহাব আইন উদ্দিন (৬৫) মৃত্যু বরণ করেছেন। শুক্রবার রাতে রাজধানীরে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এর আগে গত বুধবার ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে উপজেলার চারিপাড়া এলাকায় তাকে বহনকারী মোটরসাইকেলকে একটি পিকআপ চাপায় দেয়। এতে গুরুতর আহত হলে স্থানীয়ভাবে চিকিৎসা নিয়ে পরদিন রাজধানীর পপুলার হাসপাতালে ভর্তি হন। সেখানে তার পায়ের সফল অস্ত্রোপচার হয়। শুক্রবার তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সম্মিলিত সামরিক হাসপাতালে নেয়া হয়। সেখানে তার মৃত্যু হয়।

মৃত আবদুল ওয়াহাব আইন উদ্দিন কটিয়াদী পৌরসভার বীর নোয়াকান্দী মহল্লার মৃত আফাজ উদ্দিন সওদাগরের ছেলে।