নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরফকিরা ইউনিয়নে মোবাইল থেকে এক গৃহবধূ ও তার স্বামীর একান্ত মুহূর্তের ছবি কৌশলে নিজের মোবাইলে নিয়ে ব্ল্যাকমেইল করে ওই গৃহবধূকে (১৯) একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে রাকিবুল হাসান রাকিব (২২) নামের এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় নির্যাতিতা গৃহবধূর দায়ের করা মামলায় রাকিবের মা রুনা বেগমকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল শনিবার বিকেলে ওই গৃহবধূ বাদি হয়ে তিনজনকে আসামি করে কোম্পানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত রুনা বেগম চরফকিরা ৫নং ওয়ার্ডের বারিক ক্যাপ্টেন বাড়ির জাহাঙ্গীর আলমের স্ত্রী।



