টঙ্গী তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা হিফজ বিভাগের পাগড়ি ও অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে বক্তারা বলেছেন, হাফেজদের অভিভাবকরা পৃথিবীর শ্রেষ্ঠ অভিভাবক। হিফজ শেষ করলেই তাদের দায়িত্ব শেষ হয় না; বরং তাদেরকে ঘরে-বাইরে হাফেজ সন্তানদের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করার বড় চ্যালেঞ্জ গ্রহণ করতে হয়। তারা নিজেরা আমল-আখলাকের ওপর প্রতিষ্ঠিত থেকে সন্তানদেরকে দ্বীনের ওপর সাদকা জারিয়া হিসেবে ওয়াকফ্ করে যান। এ জন্যই দুনিয়া ও আখিরাতে তাদের বিশেষ মর্যাদা রয়েছে।
গত শনিবার টঙ্গী তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে ও মাদরাসার শিক্ষক মাওলানা আব্দুল কাইয়ুমের সঞ্চালনায় হিফজ বিভাগের পাগড়ি ও অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, তা’মীরুল মিল্লাত ট্রাস্টের সেক্রেটারি শিক্ষাবিদ অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ যাইনুল আবেদীন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ড. মুফতি আবু ইউছুফ খান। আমন্ত্রিত অতিথির মধ্যে বক্তব্য রাখেন, মাওলানা জাফরুল্লাহ খান, ড. শফিউদ্দিন মাদানী, মাওলানা মহিউদ্দিন রব্বানী, ড. রফিকুল ইসলাম মাদানী, মুফতি মাসউদুল করীম, মুফতি মাওলানা নাসির উদ্দিন, মুফতি মাওলানা মিজানুর রহমান, মাওলানা শফিকুল্লাহ আল মাদানী, মাওলানা মুতাসিম বিল্লাহ ও হাফেজ হাবীবুল্লাহ মুহাম্মদ ইকবাল।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাদরাসার হিফজ বিভাগের হিফজ সমাপনকারী ছাত্র কিবরিয়া মুহাম্মদ ইরফান।