ময়মনসিংহের গফরগাঁও পৌরসভায় নির্বাচন সোমবার দিনব্যাপী শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরধারিতে পৌরসভায় ৯টি ওয়ার্ডে ১০টি কেন্দ্রে সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনায় খবর পাওয়া যায়নি।

নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ প্রার্থী, বর্তমান মেয়র এস এম ইকবাল হোসেন সুমন জয়ী হয়েছেন। নির্বাচনের সহকারী রিটানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন অফিসার শামসুন নাহার ভূঁঞা বেসরকারিভাবে ফলাফলের বিষয়টি নিশ্চিত করেছেন।

বেসরকারি ফলাফলে নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ১২ হাজার ৩৯৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী ধানের শীষ প্রতীকে ১৯০ ভোট পেয়েছেন।

গফরগাঁও পৌরসভায় এবার মোট ভোটার সংখ্যা ২২ হাজার ২৯৬ জন। এই প্রথমবারের মতো ইভিএমের ব্যবহারের মাধ্যমে ভোটগ্রহণ হয়।