দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভা নারিকেল গাছ প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী মাহমুদ আলম লিটন জয়লাভ করেছেন। সোমবার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা শাহিনুর ইসলাম প্রামাণিক বিজয়ীদের নাম ঘোষণা করেন।
নির্বাচনে মাহমুদ আলম লিটন হাজার ৭৫০ ভোট পেয়ে বেসরকারী ভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী স্বতন্ত্র প্রার্থী বর্তমান মেয়র মুরতুজা সরকার মানিক জগ প্রতীক নিয়ে পেয়েছেন ৭ হাজার ৪০ ভোট।
এই পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী খাজা মঈন উদ্দিন চিশতি, বিএনপি-সমর্থিত প্রার্থী সাহাজুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী বর্তমান মেয়র মুরতুজা সরকার মানিক ও স্বতন্ত্র প্রার্থী মাহমুদ আলম লিটন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।
পৌরসভার ৯টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ৯৩১ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১৩ হাজার ৫৫২ জন এবং মহিলা ভোটার ১৪ হাজার ৩৭৯ জন। এই পৌরসভায় মোট ১০টি ভোটকেন্দ্রের ৯৪টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।



