সাতক্ষীরার কলারোয়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন মনিরুজ্জামান বুলবুল। দলের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডর সভায় এ মনোনয়ন চূড়ান্ত করা হয়। বুলবুল কলারোয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কয়লা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি গত কয়েক বছর ধরে কলারোয়া উপজেলার ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি পরপর দু’বার কাউন্সিলর নির্বাচিত হন। তার মনোনয়ন পাওয়ার খবরে শনিবার রাত ৯টার দিকে পৌর সদরে আনান্দ মিছিল বের হয়। মিছিলটি বাজার এলাকা প্রদক্ষিণ শেষে উপজেলা মোড়ে পথসভায় মিলিত হয়।
পথসভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, সাংগঠনিক সম্পাদক বেনজির হোসেন হেলাল ও স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আশিকুর রহমান মুন্না প্রমুখ।
কলারোয়ায় আ’লীগের প্রার্থী বুলবুল
সাতক্ষীরার কলারোয়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন মনিরুজ্জামান বুলবুল। দলের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডর সভায় এ মনোনয়ন চূড়ান্ত করা হয়। বুলবুল কলারোয়া উপজেলা...



