ঢাকা বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল টিমের সদস্যদের ওপর বহিরাগতদের হামলার ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার রাত ১০টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। এতে টিমের বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন। তারা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এই ঘটনায় প্রক্টরিয়াল টিম পাঁচজনকে আটক করে শাহবাগ থানায় সোপর্দ করেছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রক্টরিয়াল টিমের সদস্যরা জানান, করোনা পরিস্থিতির কারণে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বহির্বিভাগের সামনের চায়ের দোকানগুলো দিনের বেলায় তুলে দিলেও সন্ধ্যায় তারা আবার দোকান বসায়। রাত পৌনে ১০টার দিকে সেখানে গিয়ে টিমের সদস্যরা তাদের চলে যেতে বলেন। দোকানদাররা চলে যাওয়ার প্রস্তুতি নিলেও সেখানে বাইক নিয়ে বেশ কয়েকজন বহিরাগত বসে থাকে। তাদের চলে যেতে বলা হলে তারা যেতে অস্বীকৃতি জানায়। কথা কাটাকাটির একপর্যায়ে টিমের সদস্যদের ওপর হামলা চালায় তারা।
এতে টিমের বেশ কয়েকজন সদস্য আহত হন। ঘটনাস্থল থেকে বহিরাগত পাঁচজনকে আটক করে শাহবাগ থানায় সোপর্দ করা হয়। তাদের মধ্যে দুইজন নারী রয়েছেন। পরে প্রাথমিক চিকিৎসা শেষ হলে আরো একজনকে শাহবাগ থানায় নিয়ে আসা হয়।
ঢাবির প্রক্টরিয়াল টিমের ওপর হামলায় দুই নারীসহ আটক ৫
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল টিমের সদস্যদের ওপর বহিরাগতদের হামলার ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার রাত ১০টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। এতে টিমের...



