পরিচয়ে গোপন করে দাতা সেজে জমির দলিল সম্পাদন করে দেয়ার সময় গ্রেফতার হয়েছেন দলিল লেখকসহ আট প্রতারক। ঘটনাটি ঘটেছে মানিকগঞ্জের সিংগাইর উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসে। গ্রেফতারকৃতদের মঙ্গলবার থানা পুলিশ পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছে।
গ্রেফতারকৃতরা হলো বরিশালের মুলাদী উপজেলার চর মালিয়া গ্রামের রশিদ বেপারির ছেলে হেলাল (৩৪), ফরিদপুরের কোতোয়ালি থানার সাদিপুর গ্রামের সিকন্দার আলীর ছেলে আরিফুল, পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার রাজপাড়া গ্রামের মোশারফ হোসেনের ছেলে মঞ্জুর, কুমিল্লার দাউদকান্দি উপজেলার জুরানপুর গ্রামের মৃত লাল মিয়ার ছেলে রুবেল মিয়া, ভোলার চরফ্যাসন উপজেলার আয়শাবাগ গ্রামের মফিজুর মিস্ত্রির ছেলে জাহাঙ্গীর মিয়া, জামালপুর সদর উপজেলার বায়াটা গ্রামের শহিদুল্লার ছেলে রিপন আলম, মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চরদুর্গাপুর গ্রামের মৃত দুদু মিয়ার ছেলে আবদুল হাকিম ও একই জেলার দৌলতপুর উপজেলার উত্তরপাড়া গ্রামের মোবারক মণ্ডলের ছেলে ইউসুফ।
মামলার তদন্ত কর্মকর্তা সিংগাইর থানার এসআই আবদুর রহিম বলেন, গ্রেফতারকৃতদের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামি গ্রেফতারের চেষ্টা চলছে।