মানিকগঞ্জের সিংগাইরে প্রধান শিক্ষক আমিনুর রহমানকে লাঞ্ছিত করলেন শিক্ষার্থীরা। গত শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বলধারা ইউনিয়নের গোলাইডাঙ্গা উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা গেছে, বিদ্যালয়ের বিতর্কিত প্রধান শিক্ষক আমিনুর রহমানকে কর্তৃপক্ষ স্কুলের অর্থ আত্মসাৎ ও নারী কেলেঙ্কারিসহ একাধিক অভিযোগে বরখাস্ত করেন।
ইতোমধ্যে কর্তৃপক্ষ বরখাস্তের আদেশ প্রত্যাহার করে নেয়। এরপর বই বিতরণের দিন প্রধান শিক্ষক কর্মস্থলে ফিরে গেলে বিক্ষুদ্ধ শিক্ষার্থীদের বাধার সম্মুখীন হন।

সিংগাইর (মানিকগঞ্জ) সংবাদদাতা