বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ‘র্যাব সেবা সপ্তাহ উদযাপনে নারায়াণগঞ্জে ৫০০ জন এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করেছে র্যাব-১১।
শনিবার দুপুরে সিদ্ধিরগঞ্জে তিনটি এতিমখানা জামিয়া আবু বক্কর (রা:) আল ইসলামিয়া মক্কীনগর মাদরাসা, আদমজী কবরস্থান কমপ্লেক্স মাদরাসা ও এতিমখানা, জামিয়া আরাবিয়া মদিনাতুল উলুম মাদরাসা ও এতিমখানার পাঁচ শতাধিক এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়।
‘র্যাব সেবা সপ্তাহ’ উপলক্ষে ১ থেকে ১১ জানুয়ারি পর্যন্ত র্যাব-১১ বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। এগুলোর মধ্যে জুম্মার সময় দোয়া মাহফিল, এতিম শিশুদের মধ্যে খাবার বিতরণ, বৃক্ষরোপণ কর্মসূচি, রক্তদান কর্মসূচি, শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ, দুস্থদের মাঝে খাবার বিতরণ এবং দরিদ্র ও প্রতিবন্ধী মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা প্রদান কর্মসূচি উল্লেখযোগ্য।
এরই ধারাবাহিকতায় শুক্রবার জুমার সময় পাঁচটি মসজিদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
আগামী ৪ জানুয়ারি গুরুত্বপূর্ণ স্থান, সড়ক ও দ্বীপে বিভিন্ন ফলদ ও ঔষধি বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হবে।



