ময়মনসিংহের ত্রিশালে পৌর নির্বাচনে দুই কাউন্সিলর প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হয়েছে। রোববার সকালে ত্রিশাল উপজেলা পরিষদ মিলনায়তনে পৌর নির্বাচন উপলক্ষে থমনোনয়ন যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়। এতে ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর পদ প্রার্থী দুলাল মণ্ডল (দুলু) ও ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর পদ প্রার্থী আব্দুল্লাহ-আল-হোসাইনের প্রার্থিতা বাতিল করা হয়।
ময়মনসিংহ অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, দুই প্রার্থী তাদের মামলা সংক্রান্ত বিষয় তথ্য গোপন রেখে নির্বাচনী হলফনামা দাখিল করায় তাদের প্রার্থিতা বাতিল করা হয়েছে।