রংপুরের পীরগাছা উপজেলার ৬ নং তাম্বুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রওশন জমির সরদার স্থানীয় আওয়ামী লীগের কর্মীদের বিরুদ্ধে তাম্বুলপুর ইউনিয়ন পরিষদে হামলার অভিযোগ করেছেন। মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন। তিনি এ সময় অভিযোগ করে বলেন, আমি নিজেই আওয়ামী লীগ করি। আমি মামলা করতে রাজি ছিলাম না। কিন্তু আমার ড্রাইভারকে মারধর করা হয়েছে এই কারণে ড্রাইভার বাদি হয়ে একটি মামলা পীরগাছা থানায় করেছে। তিনি বলেন, আমি তাম্বুলপুর ইউনিয়নের তিন তিনবার নির্বাচিত চেয়ারম্যান, জনগণের ভোটে আমি নির্বাচিত হয়েছি। দল যদি আমাকে পুনরায় মনোনয়ন দেয় তাহলে আমি দলীয়ভাবে নির্বাচন করব। আমাকে বিতর্কিত করার জন্য এই হামলা করা হয়েছে বলে আমি মনে করি।
তিনি বলেন, ৩১ ডিসেম্বর ২৮১টি ভিজিডি কার্ডের চাল বিতরণ করি এবং অবশিষ্ট ১০৯টি কার্ডেও চাল বিতরণ করার সময় কিছু সন্ত্রাসী এসে চাল বিতরণে বাধা সৃষ্টি করলে আমি চাল বিতরণ বন্ধ করে দেই। পরে কার্ডধারীদের অনুরোধের কারণে পুনরায় চাল বিতরণ করার জন্য আমার ড্রাইভারকে গোডাউনের চাবি দিয়ে টয়লেটে যাই। টয়লেট থেকে বের হয়ে দেখি স্থানীয় সাখাওয়াত হোসেন, আঙ্গুর আলম, আঙ্গুর মিয়া, জাহাঙ্গীর আলমসহ আরো অনেকে আমার ড্রাইভারকে টানা হেঁচড়া করে মাঠে নিয়ে গিয়ে মারধর করছে। গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি।
পীরগাছায় আ’লীগ কর্মীদের বিরুদ্ধে ইউপি কার্যালয়ে হামলার অভিযোগ
রংপুরের পীরগাছা উপজেলার ৬ নং তাম্বুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রওশন জমির সরদার স্থানীয় আওয়ামী লীগের কর্মীদের বিরুদ্ধে তাম্বুলপুর ইউনিয়ন পরিষদে হামলার অভিযোগ করেছেন। মঙ্গলবার দুপুরে...



