দিনাজপুরের হাকিমপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র পক্ষ থেকে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলা এক নম্বর খট্টা মাধবপাড়া ইউনিয়নে অসহায় মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করেন বিএনপি’র ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা: এ জেড এম জাহিদ হোসেন। হাকিমপুর উপজেলার তিনটি ইউনিয়নে পাঁচ শতাধিক কম্বল বিতরণ করেন তিনি।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বেগম খালেদা জিয়া ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এসব কম্বল বিতরণ করা হয়।
এ সময় খট্টা মাধবপাড়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি ছামসুল ইসলামের সভাপতিত্বে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় হাকিমপুর থানা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক নাজমুল হক, মহিলা ভাইস চেয়ারম্যান পারুল নাহারসহ বিএনপি ও অঙ্গ সগযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।



