বাংলাদেশ সেনাবাহিনীর শীতকালীন প্রশিক্ষণ ২০২০/২১ উপলক্ষে মানিকগঞ্জের শিবালয়ে অসহায় মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা, ত্রাণ সহায়তা ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রোববার স্থানীয় সদরউদ্দিন ডিগ্রি কলেজ প্রাঙ্গণে সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের সার্বিক ব্যবস্থাপনায় এ কার্যক্রম পরিচালিত হয়।
এ সময় ওই ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ শাহীনূল হক, ৭১ মেকানাইজড ব্রিগেডিয়ার জেনারেল মো: নাজিম-উদ-দৌলা, অধিনায়ক ১৫ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট লে. কর্নেল মো: ওয়াদুদ উল্লাহ চৌধুরী, মানিকগঞ্জ জেলা প্রশাসক এসএম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, সদর হাসপাতাল সিভিল সার্জন ডা: আনোয়ারুল আমীন আকন্দ, শিবালয় ইউএনও বিএম রুহুল আমীন রিমনসহ সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
দেশে করোনাভাইরাস সংক্রমণের চলমান পরিস্থিতিতে এ অঞ্চলের শতাধিক গরিব-অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে সেনাবাহিনীর বিনামূলে চিকিৎসাসেবা, ত্রাণ সহায়তা ও শীতবস্ত্র বিতরণ সর্বত্র ইতিবাচক সাড়া ফেলেছে।



