নোয়াখালীর বসুরহাট পৌরসভা নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী কামাল উদ্দিন চৌধুরী রোববার বেলা ১১টায় উপজেলার বসুরহাটের নির্বাচনী কার্যালয় হোয়াইট হাউজ চত্বরে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন। এ সময় ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে বিএনপি নেতৃবৃন্দ অভিযোগ করে বলেন, প্রশাসনের অতি উৎসাহী কিছু লোক বিএনপির কাউন্সিলর প্রাথী ও দলীয় নেতা-কর্মীদের নানা অজুহাতে হয়রানি করছেন। সরকার দলীয় প্রার্থীর লোকজন ভোটকেন্দ্রে সিসি ক্যামরা থাকবে, কে কোন মার্কায় ভোট দিচ্ছে তা সিসি ক্যামেরায় রেকর্ড থাকবে এ ধরনের কথা বলে নানা ধরনের গুজব ও ভয়ভীতি সৃষ্টি করছেন বলেও অভিযোগ করেন তারা। নেতৃবৃন্দ এসব বিষয়ে নির্বাচন সংশ্লিষ্ট প্রশাসনকে পদক্ষেপ নেয়ার আহ্বান জানান।
বিএনপির মেয়র প্রার্থী কামাল উদ্দিন চৌধুরী মেয়র নির্বাচিত হলে নাগরিকদের নাগরিক সুবিধা বৃদ্ধির লক্ষ্যে যেসব কাজ করবেন তা বর্ণনা করে তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন।
কামাল উদ্দিন চৌধুরী বসুরহাট পৌরসভার সাবেক মেয়র এবং কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি।