মানিকগঞ্জের শিবালয়ে সড়ক দুর্ঘটনায় বিথী আক্তার লক্ষী (২২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার ঢাকা-আরিচা মহাসড়কের ফলসাটিয়া এলাকায় বাস চাপায় তার মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার মহাদেবপুর থেকে একটি সিএনজি চালিত অটোরিক্সা আরিচার দিকে যাওয়ার সময় সেলফি পরিবহন নামে বাসের সাথে ধাক্কায় লাগে। এতে সিএনজিতে থাকা গৃহবধূ বিথী আক্তার লক্ষী, সিএনজি চালক ইব্রাহিম, আরোহী ঐশি, শিলা, রেবা ও জিশান গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বিথী আক্তারকে মৃত ঘোষণা করেন। নিহত বিথী আক্তার পাশের ঘিওর উপজেলার গোয়ালজান গ্রামের সোহেল রানার স্ত্রী।

শিবালয় হাইওয়ে পুলিশ জানান, ঘাতক বাস ও চালককে আটক করা সম্ভব হয়নি। তবে এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।