শেরপুরের নালিতাবাড়ীতে গতকাল শুক্রবার দুপুরে বিএনপি মনোনীত মেয়র প্রার্থীর নির্বাচনী পথসভায় বাধাদান ও ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ধানের শীষ প্রতীকের মেয়র প্রার্থী আনোয়ার হোসেন ভিপি।
সাবেক মেয়র ও বিএনপি মনোনীত মেয়র প্রার্থী আনোয়ার হোসেন লিখিত বক্তব্যে বলেন, আসন্ন পৌর নির্বাচনে আমি বিএনপি মনোনীত মেয়র প্রার্থী। পূর্বনির্ধারিত নির্বাচনী পথসভা করার উদ্দেশ্যে বিএনপির নেতাকর্মীসহ গোবিন্দনগর তাওয়াকুল্লিয়া মাদরাসার পাশে নির্বাচনী পথসভা চলাকালে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থীর কিছু কর্মী-সমর্থক পূর্বপরিকল্পিতভাবে লোহার রড ও বাঁশের লাঠি নিয়ে আমার পথসভায় অতর্কিতে হামলা চালায় এবং পথসভার চেয়ার, টেবিল ও মাইক ভাঙচুর করে নেতাকর্মীদের মারধর করে।
নালিতাবাড়ীতে বিএনপির পথসভায় ভাঙচুরের অভিযোগ
শেরপুরের নালিতাবাড়ীতে গতকাল শুক্রবার দুপুরে বিএনপি মনোনীত মেয়র প্রার্থীর নির্বাচনী পথসভায় বাধাদান ও ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ধানের শীষ প্রতীকের মেয়র প্রার্থী আনোয়ার হোসেন...



