আল আরাফাহ্ ইসলামী ব্যাংক কলারোয়া শাখার উদ্যোগে শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। গত বৃহস্পতিবার সকালে ডাকবাংলা রোড়ের এমআর ফাউন্ডেশন মার্কেটের দ্বিতীয় তলায় ব্যাংক ভবনে উপজেলার বিভিন্ন এলাকার শতাধিক শীতার্ত মানুষের মধ্যে এ কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে আল আরাফাহ্ ইসলামী ব্যাংক কলারোয়া শাখা ব্যবস্থাপক খালেদ আল মাসুদ ও ব্যাংকের অপারেশন ম্যানেজার আফতাবুজ্জামান উপস্থিত ছিলেন। এ সময় আরো উপস্থিত ছিলেন- আল আরাফাহ্ ইসলামী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার ইলাহী মিয়াসহ ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। কম্বল বিতরণ অনুষ্ঠানের শীতার্ত মানুষেরা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের কল্যাণমুখী মানুষ সেবা কার্যক্রমের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।