জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের নির্মানাধীন ছাদ থেকে পড়ে মিঠু (২৫) নামের এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।
শনিবার বেলা সাড়ে এগারোটার দিকে আধুনিক জেলা হাসপাতালের নির্মাণাধীন নতুন ভবনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিঠু সদর উপজেলার বিষ্ণপুর গ্রামের নজরুল ইসলামের পুত্র।
জয়পুরহাটের পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নিহত শ্রমিক ওই ভবনে রাজমিস্ত্রির কাজ করছিলেন। অসাবধানতাবশত তিনি ছাদে কাজ করা অবস্থায় নিচে পড়ে যান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।



