চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মাদ জোবায়ের বেসরকারিভাবে পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছে।

মঙ্গলবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে বিএনপি মনোনীত প্রার্থী এ জেড এম মঈনুল হক চৌধুরী খোকন প্রার্থীতা প্রত্যাহার করে নির্বাচন থেকে সরে দাঁড়ালে আওয়ামী লীগ প্রার্থী মো: জোবায়ের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এ নিয়ে তিনি টানা দ্বিতীয় বারের মতো পৌরসভার মেয়র নির্বাচিত হলেন।
বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো: আতাউর রহমান।