খাগড়াছড়ি শহরের স্বনির্ভর বাজারে আগুন লেগে অন্তত ১০ দোকান আগুনে পুড়ে গেছে। শনিবার ভোরে এ ঘটনা ঘটে। এতে পুড়ে ছাই হয়ে গেছে দোকানগুলোর মালামাল। ক্ষতিগ্রস্তরা তাদের কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন। ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
দুপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, খাগড়াছড়ি পৌরসভার নবনির্বাচিত মেয়র নির্মলেন্দু চৌধুরী, জেলা পরিষদের সদস্য খোকনেশ্বর ত্রিপুরা প্রমুখ। এ সময় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রয়োজনীয় সহযোগিতাসহ আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছেন জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু।
খাগড়াছড়িতে ১০ দোকান পুড়ে ছাই : কোটি টাকার ক্ষতি
খাগড়াছড়ি শহরের স্বনির্ভর বাজারে আগুন লেগে অন্তত ১০ দোকান আগুনে পুড়ে গেছে। শনিবার ভোরে এ ঘটনা ঘটে। এতে পুড়ে ছাই হয়ে গেছে দোকানগুলোর মালামাল। ক্ষতিগ্রস্তরা...



