তৃতীয় ধাপে বরিশালের গৌরনদী পৌরসভায় অনুষ্ঠিত নির্বাচনে ৬ নম্বর ওয়ার্ডের উটপাখি মার্কার পরাজিত কাউন্সিলর প্রার্থী সুমন পুনরায় ভোট গণনার দাবি জানিয়েছেন। রোববার সন্ধ্যায় সংবাদ সম্মেলন এ অভিযোগ করেন তিনি। প্রশাসনের সহযোগিতায় সূক্ষ্ম কারচুপি ও নানা অনিয়মের অভিযোগ তুলে ভোটের ফলাফল বাতিল করার দাবিও জানান সুমন।
লিখিত বক্তব্যে বলেন, স্থানীয় প্রভাবশালী নেতাদের নির্দেশে সংশ্লিষ্ট নির্বাচন অফিসার, প্রশাসনিক কর্মকর্তা, গৌরনদী থানার ওসির প্রশ্নবিদ্ধ ভূমিকা তুলে ধরেন। ভোটের দিন সুষ্ঠুভাবে ভোট গ্রহণের পর ভোট গণনার সময় আমাকে (সুমন) প্রশাসন জোরপূর্বক কেন্দ্র থেকে বের করে দেয়। নির্বাচনে সূক্ষ্ম কারচুপির মাধ্যমে আমার উটপাখি মার্কার ৬৬টি ভোট নষ্ট করে দিয়ে ২৮ ভোটের ব্যবধানে আমার প্রতিদ্বন্দ্বী টেবিল লাইট মার্কার কাউন্সিলর প্রার্থী পৌর আ’লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান শামিমকে বিজয়ী করে। আমার এজেন্টরা পুনরায় ভোট গণনার কথা বললে প্রশাসনের লোকজন তাদের বিভিন্ন ধরনের হুমকি প্রদান করেন।
এমনকি তারা কোনো এজেন্টের স্বাক্ষর না নিয়েই টরকী বন্দর ভিক্টোরী মাধ্যমিক বিদ্যালয় ও টরকী গার্লস হাই স্কুল কেন্দ্রের ফলাফল এক রাজনৈতিক নেতা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছেন।
গৌরনদীতে প্রশাসনের সহযোগিতায় কারচুপি
তৃতীয় ধাপে বরিশালের গৌরনদী পৌরসভায় অনুষ্ঠিত নির্বাচনে ৬ নম্বর ওয়ার্ডের উটপাখি মার্কার পরাজিত কাউন্সিলর প্রার্থী সুমন পুনরায় ভোট গণনার দাবি জানিয়েছেন। রোববার সন্ধ্যায় সংবাদ সম্মেলন...



