নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নাতিকে নিয়ে খেলা করতে গিয়ে বাড়ির ছাদ থেকে পড়ে এলাহী বক্স সরকার (৮০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুর ১২টায় সিদ্ধিরগঞ্জের পাইনাদী নতুন মহল্লার ২নম্বর গলির নিজ বাড়ির দ্বিতীয় তলার ছাদ থেকে পড়ে তার মৃত্যু হয়।
এলাহী বক্স সরকার চাঁদপুর জেলার মতলব উত্তর থানার খন্দকার কান্দি এলাকার মৃত জলিল সরকারের ছেলে এবং বর্তমানে সিদ্ধিরগঞ্জের পাইনাদী নতুন মহল্লায় বসবাস করে আসছেন। তিনি আদমজী জুট মিলের সাবেক সিবিএ সহসভাপতি ছিলেন।