খাগড়াছড়িতে আগুনে দগ্ধ হয়ে মাওস্রিজিতা দেওয়ান নামে এক শিক্ষিকার মৃত্যু হয়েছে। সোমবার রাত ১১টার দিকে জেলা সদরের কলেজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মাওস্রিজিতা দেওয়ান খাগড়াছড়ি সরকারি কলেজের বাংলা বিভাগের খণ্ডকালীন শিক্ষক ছিলেন। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
নিহতের বাবা ম্যাকাঞ্জ দেওয়ান জানান, সোমবার রাত ১১টার দিকে হঠাৎ আগুন দেখে বাড়ির অন্য সদস্যরা বের হতে পারলেও মাওস্রিজিতা বাড়ির মধ্যে আটকা পড়ে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে তার লাশ উদ্ধার করে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন পার্বত্য চট্টগ্রাম সংরক্ষিত মহিলা আসনের এমপি বাসন্তি চাকমা ও পুলিশ সুপার আব্দুল আজিজ।
এ ব্যাপারে খাগড়াছড়ি সরকারি কলেজের পক্ষ থেকে এক শোকবার্তার মাধ্যমে নিহতের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়। খাগড়াছড়ি সদর থানার ওসি মোহাম্মদ রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন।
খাগড়াছড়িতে অগ্নিদগ্ধ হয়ে শিক্ষিকার মৃত্যু
খাগড়াছড়িতে আগুনে দগ্ধ হয়ে মাওস্রিজিতা দেওয়ান নামে এক শিক্ষিকার মৃত্যু হয়েছে। সোমবার রাত ১১টার দিকে জেলা সদরের কলেজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মাওস্রিজিতা দেওয়ান...



