কুড়িগ্রামে দাওয়াত খাওয়ানোর কথা বলে ডেকে নিয়ে গিয়ে ছানোয়ার হোসেন লিচু (২৩) নামে এক মোবাইল ফোন টেকনিশিয়ানকে হত্যার দায়ে দুলাল হোসেন (৩২) নামে এক যুবককে মঙ্গলবার যাবজ্জীবন কারাদণ্ড আদেশ দিয়েছেন আদালত।
মামলা সূত্রে জানা গেছে, নিহত ছানোয়ার রৌমারী উপজেলার সায়েদাবাদ বাজারে মোবাইল সার্ভিসিং ও কম্পিউটার কম্পোজের ব্যবসা করতেন। দুলাল হোসেনের ভাই সাইফুল ইসলামও ওই বাজারে একই ব্যবসা করত। ছানোয়ার নিহত হওয়ার তিন-চার মাস আগে সাইফুল ইসলামের ওপর রাতের অন্ধকারে হামলার ঘটনা ঘটলে সাইফুলের পরিবার এ জন্য ছানোয়ারকে সন্দেহ করে। এরই জের ধরে ২০১০ সালের ২১ ফেব্রুয়ারি রাতে দাওয়াত খাওয়ানোর কথা বলে দুলাল হোসেন ছানোয়ারকে নিয়ে পাশের রাজীবপুর উপজেলার বদরপুর গ্রামের জনৈক আমির উদ্দিনের বাড়ির পাশে একটি মাঠে নিয়ে গিয়ে পূর্বপরিকল্পনা অনুযায়ী ছানোয়ারকে ছুরিকাঘাত করে হত্যা করে।



