নোয়াখালীর চাটখিল ও সোনাইমুড়ী পৌর নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা মেয়র নির্বাচিত হয়েছে। রোববার ভোট গণনা শেষে বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে তারা বিজয়ী হয়েছেন বলে জানা গেছে।
এর মধ্যে চাটখিলে মেয়র নির্বাচিত হয়েছেন নিজাম উদ্দিন (ভিপি নিজাম)। তিনি ভোট পেয়েছেন ১১ হাজার ৮২৯টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি’র মোস্তফা কামাল তিন হাজার ১৭৫ ভোট পেয়েছেন। রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
অপর দিকে নোয়াখালীর সোনাইমুড়ী পৌর নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নুরুল হক (ভিপি) মেয়র নির্বাচিত হয়েছেন। তিনি ভোট পেয়েছেন ৯ হাজার ২২৯টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি’র মোতাহার হোসেন মানিক ভোট পেয়েছেন তিন হাজার ৮৯৬ ভোট।



