শেরপুরের শ্রীবরদী পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোহাম্মদ আলী লাল ৬ হাজার ৯ শ ৯০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপি মনোনীত আব্দুল হাকিম ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৮ শ ৪২ ভোট। পৌরসভা নির্বাচনে রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তার বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।
১৪ ফেব্রুয়ারি শ্রীবরদী পৌরসভায় ৯টি কেন্দ্রে সকাল থেকে চলে ভোট গ্রহণ।



