চতুর্থ ধাপে জামালপুরের মেলান্দহ পৌর নির্বাচনে দ্বিতীয়বারের মতো বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী শফিক জাহেদী রবিন। তিনি পেয়েছেন ১৩ হাজার ৪৬০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী মনোয়ার হোসেন হাওয়াদার পেয়েছেন তিন হাজার ৪১৮ ভোট।
এ দিকে মেলান্দহ পৌরসভার ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৩৫ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৯ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। এই নির্বাচনে শতকরা ৭০ দশমিক ৭৯ ভাগ ভোট পড়েছে।



