কিশোরগঞ্জের বাজিতপুর পৌর নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো: আনোয়ার হোসেন আশরাফ বিজয়ী হয়েছেন। তবে এ নির্বাচনে বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে বেলা সাড়ে ১১টার দিকে ভোট বর্জন করেছেন বিএনপি মনোনীত প্রার্থী এহসান কুফিয়া।
কেন্দ্র থেকে পাওয়া ফলাফলে জানা যায়, মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো: আনোয়ার হোসেন আশরাফ (নৌকা) পেয়েছেন ১৪ হাজার ৫৮৩ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী সাবেক মেয়র এহসান কুফিয়া (ধানের শীষ) পেয়েছেন ৬৯৭ ভোট।



