বাগেরহাটের চিতলমারীতে অগ্নিকাণ্ডে চারটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। এ সময় নগদ টাকা, মালামাল ও স্বর্ণালঙ্কারসহ প্রায় অর্ধকোটি টাকার মালামল ছাই হয়ে গেছে। সোমবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার খাসেরহাট বাজারে এ ঘটনা ঘটে। এলাকাবাসীর সহায়তায় বাগেরহাট ও টুঙ্গিপাড়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। রাতেই চিতলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল, উপজেলা নির্বাহী অফিসার মারুফুল আলম, থানার ওসি মীর শরিফুল হক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ২টার দিকে উপজেলার চরবানিয়ারী ইউনিয়নের খাসেরহাট বাজারে দুলাল মণ্ডলের কাঁচামালের দোকানে আগুনের সূত্রপাত হয়। এরপর দ্রুত বিকাশ মজুমদারের গামছা-লুঙ্গি, শেফালী মণ্ডলের টেইলার্স ও বিকাশ বড়ালের সার কীটনাশকের দোকানে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় আগুনে পুড়ে নগদ টাকা, মালামাল ও স্বর্ণালঙ্কারসহ প্রায় অর্ধকোটি টাকার মালামাল পুড়ে যায়।
আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী বিকাশ বড়াল ও শেফালী মণ্ডল জানান, তাদের দলিল, ভোটার আইডি কার্ড ও মূলবান কাগজপত্র, নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মালামালসহ সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে। এখন তারা নিঃস্ব।
উপজেলা নির্বাহী অফিসার মারুফুল আলম বলেন, রাতেই খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। আগুনে পুড়ে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আজই (মঙ্গলবার) ক্ষতিগ্রস্তদের সরকারিভাবে সাহায্যে করা হবে।
চিতলমারীতে চার দোকান পুড়ে অর্ধকোটি টাকার ক্ষতি
বাগেরহাটের চিতলমারীতে অগ্নিকাণ্ডে চারটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। এ সময় নগদ টাকা, মালামাল ও স্বর্ণালঙ্কারসহ প্রায় অর্ধকোটি টাকার মালামল ছাই হয়ে গেছে। সোমবার দিবাগত রাত...



