মানিকগঞ্জের সিংগাইর উপজেলার মানিকনগর বাজারে দু’টি দোকানে আগুন লেগে ৩৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার ভোর রাতে ওই বাজারের সেলিম স্টোর ও কুহেন টেইলার্স অ্যান্ড ক্লথ স্টোরে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত দোকান মালিক সেলিম হোসেন ও শহিদুল্লাহ শাহীনের সাথে কথা বলে জানা যায়, রাত আড়াইটার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা দোকান দুটিতে ছড়িয়ে পড়ে। এ সময় এলাকাবাসী মাইকিং করে বালু ও পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করলেও সেলিম স্টোরের ২৫ লাখ এবং কুহেন টেইলার্সের ১০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়। প্রায় দুই ঘণ্টা মানিকগঞ্জ ও সাভারের ফায়ার সার্ভিস কর্মীরা এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ রিপোর্ট লেখা পর্যন্ত অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানা যায়নি।

সহকারী কমিশনার (ভূমি) মেহের নিগার সুলতানা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।