মানিকগঞ্জের সিংগাইরের মানিকনগর বাজারে দু’টি দোকানে আগুন লেগে ৩৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। বুধবার ভোরে সেলিম স্টোর ও কুহেন টেইলার্স অ্যান্ড ক্লোথ স্টোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত দোকান মালিক সেলিম হোসেন ও শহিদুল্লাহ শাহীন জানান, রাত আড়াইটার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। এলাকাবাসী মাইকিং করে বালু ও পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করলেও সেলিম স্টোরের ২৫ লাখ এবং কুহেন টেইলার্সের ১০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়। প্রায় ২ ঘণ্টা পর মানিকগঞ্জ ও সাভারের ফায়ার সার্ভিস কর্মীরা এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত অগুনের সূত্রপাত সম্পর্কে কিছু জানা যায়নি।
এ দিকে ক্ষতির পরিমাণ ৩৫ লাখ দাবি করা হলেও ফায়ার সার্ভিস বলছে তদন্ত ছাড়া ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ বলা যাচ্ছে না।