নড়াইলে স্ত্রী হত্যার দায়ে স্বামী ফোরকান উদ্দিন শাকিলকে (৩৫) মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে জেলা ও দায়রা জজ মুন্সী মো: মশিয়ার রহমান এ দণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত শাকিল আদালতে উপস্থিত ছিলেন।
মামলার বিবরণে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে ২০১৫ সালের ১১ অক্টোবর রাতে নড়াইলের লোহাগড়া উপজেলার গোপীনাথপুর এলাকায় বসতবাড়িতে ধারালো অস্ত্র দিয়ে শাকিল তার স্ত্রী মর্জিনা বিথিকে (২৫) কুপিয়ে হত্যা করে।



