ভোলাহাটে পাচার চক্রের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। গতকাল শুক্রবার ভোলাহাটের এক সংবাদ অফিসে তারা এ সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগে ভোলাহাট উপজেলার নামোপাঁচটিকরি গ্রামের মৃত আবদুস সাত্তারের ছেলে আবদুর রহিম বলেন, একই গ্রামের নামোপাঁচটিকরির আসগার আলীর ছেলে মেহেদী হাসান বদরী, রাকিব, হোসেন গং পূর্বশক্রতার জেরে তার পরিবারের সদস্যদের অপহরণ করে পাশের দেশে পাচারের চেষ্টা করছেন। তারা একাধিকবার তার ছেলে আদিব আহমেদ শ্যামলকে অপহরণও করেছে। পরে যদিও তাকে উদ্ধার করা সম্ভব হয়েছে।
লিখিত বক্তব্যে তিনি আরো বলেন, পাচার চক্রটি শুধু তার ছেলেকেই নয়, তার পরিবারের অন্যান্য সদস্যকেও পাচারের ষড়যন্ত্র করছে।
ভোলাহাটে পাচার চক্রের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
ভোলাহাটে পাচার চক্রের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। গতকাল শুক্রবার ভোলাহাটের এক সংবাদ অফিসে তারা এ সংবাদ সম্মেলন করেন।সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগে ভোলাহাট...



