গোপালগঞ্জের কাশিয়ানীতে অগ্নিকাণ্ডে ১০টি বাড়ি পুড়ে গেছে। আগুনে প্রায় ২০ লাখ টাকার ক্ষতির দাবি করেছেন ভুক্তভোগীরা। গত বৃহস্পতিবার এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্র জানায়, কাশিয়ানী উপজেলার ব্যাসপুর গ্রামে বৃহস্পতিবার সন্ধ্যায় চার পরিবারের ১০টি ঘর পুড়ে গেছে। আগুনে নগদ টাকা, মালামাল ও গরু-ছাগল পুড়ে গেছে। তারা মনে করছেন, রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।
বাড়ির মালিক করিম সরদারের ছেলে সোহেল সরদার, মোকছেদ সরদারের ছেলে হারেস সরদার, ইদ্রিস সরদারের ছেলে মাসুদ বিশ্বাস ও রিপন সরদারের ১০টি ঘর পুড়ে গেছে। অগ্নিকাণ্ডের খবরে একই রাতে কাশিয়ানী ইউএনও ঘটনাস্থল পরিদর্শন করেছেন।