টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার লাউহাটী ইউনিয়নের তারটিয়া গ্রামে গাছে ঝুলন্ত অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে স্থানীয়রা গাছে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
ওই যুবক তারটিয়া গ্রামের মনির সিকদারের ছেলে রাসেল (৩০) এবং তিনি পেশায় একজন ভ্যানচালক ছিলেন
দেলদুয়ার থানার এসআই আনোয়ার হোসেন জানান, দেলদুয়ারের লাউহাটী ইউনিয়নে তারটিয়া গ্রামে যুবকের ঝুলন্ত লাশের খবর পেয়ে আমরা ঘটনাস্থল যাই। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।



