লক্ষ্মীপুর আইনজীবী সমিতির ২০২১-২২ সেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে শাহদাত হোসেন ও সাধারণ সম্পাদক পদে মোসাদ্দেক হোসেন চৌধুরী সবুজ নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে রাত সাড়ে ১০টায় ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে ২৯৩ জন ভোটারের মধ্যে ২৯১ জন ভোটার ভোট দেন।
নির্বাচিত অন্য সদস্যরা হলেন সহসভাপতি আবুল খায়ের ও অলি উল্যাহ চৌধুরী, সহ-সম্পাদক মুহাম্মদ মাহবুবুল করিম টিপু ও শাহাদাত হোসেন বাবলু, পাঠাগার সম্পাদক মুহাম্মদ নজরুল ইসলাম মহসিন এবং সদস্য কামরুল হাসান মানিক, ফজলে এলাহি, আফরোজা ববি, আবদুর রহিম রাজু ও সামসুল ইসলাম। এ দিকে সাংস্কৃতিক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন জোবায়ের আল মামুন অনিম।
প্রধান নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করছেন অ্যাডভোকেট আজগর হোসেন মাহমুদ। সহকারী হিসেবে কাজ করছেন অ্যাডভোকেট কৃষ্ণ দুলাল দাস ও বেলাল উদ্দিন।
নির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি হোসাইন আহমেদ হেলাল, সাধারণ সম্পাদক আবদুল মালেক, প্রচার সম্পাদক জহিরুল ইসলাম শিবলু এবং জেলার রাজনৈতিক-সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।