কুড়িগ্রামে প্রতারণামূলক অর্থ আত্মসাতের মামলায় আল-হামীম পাবলিক লিমিটেড নামে একটি ভুঁইফোঁড় কোম্পানি সাবেক তিন জেলা কর্মকর্তার জামিন না মঞ্জুর করে তাদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে। সাবেক কর্মকর্তারা হলেনÑ মাওলানা আনিছুর রহমান, মাওলানা রেজাউল করিম ও মাওলানা আছয়াদুর রহমান আপেল। রোববার দুপুরে কুড়িগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক ফারহানা সুলতানা অস্থায়ী জামিন বাতিল করে আসামিদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
তাদের বিরুদ্ধে কোম্পানির নামে গ্রাহকের কাছ থেকে ৮০ লাখ টাকা আদায় করার অভিযোগ রয়েছে।