আপন জুয়েলার্সের মালিক দিলদার হোসেন সেলিমের বিরুদ্ধে মানিলন্ডারিং আইনের মামলায় বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছে। গতকাল মঙ্গলবার মামলার তদন্তকারী কর্মকর্তা কাস্টম গোয়েন্দা ও তদন্ত অধিদফতর রমনা থানার মামলায় ঢাকার সিএমএম আদালতে এ চার্জশিট দাখিল করেন।
উল্লেখ্য, ২০১৭ সালের ১২ আগস্ট দিলদার হোসেন সেলিমের বিরুদ্ধে মানিলন্ডারিং আইনে পাঁচটি মামলা দায়ের করে শুল্ক গোয়েন্দা। চোরাচালানের মাধ্যমে আনা প্রায় ১৫ মণ সোনা ও হীরা জব্দের ঘটনা এবং এসব মূল্যবান ধাতু কর নথিতে অপ্রদর্শিত ও গোপন রাখার দায়ে তার বিরুদ্ধে মামলা করা হয়। এর মধ্যে গুলশান থানায় দু’টি, ধানমন্ডি থানায় একটি, উত্তরা থানায় একটি ও রমনা থানায় একটি মামলা দায়ের করা হয়। দিলদার হোসেন সেলিম বনানীতে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি সাফাত আহমেদের বাবা।
মানিলন্ডারিং আইনে মামলা
আপন জুয়েলার্সের মালিকের বিরুদ্ধে চার্জশিট
আপন জুয়েলার্সের মালিক দিলদার হোসেন সেলিমের বিরুদ্ধে মানিলন্ডারিং আইনের মামলায় বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছে। গতকাল মঙ্গলবার মামলার তদন্তকারী কর্মকর্তা কাস্টম গোয়েন্দা ও তদন্ত অধিদফতর...



