দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার নবনির্বাচিত মেয়র বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ মাহমুদ আলম লিটনকে সংবর্ধনা দিয়েছে ফুলবাড়ী থানা ব্যবসায়ী সমিতি ও তরুণ ব্যবসায়ী সমিতি। বুধবার রাত ৮টায় ব্যবসায়ী সমিতির অফিস চত্বরে এই সংবর্ধনা অনুষ্ঠানে ফুলবাড়ী ব্যবসায়ী সমিতির অন্যতম সদস্য ও দিনাজপুর জেলা পরিষদ সদস্য মো: কামরুজ্জামান সভাপতিত্ব করেন।