দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরির তীব্র সঙ্কট, যান্ত্রিক ত্রুটিসহ নানা জটিলতায় উভয় ঘাটে তীব্র যানজট কাটছে না। যাত্রীদের দুর্ভোগ কমাতে বাসগুলো অগ্রাধিকারভাবে পরাপার করায় পণ্যবোঝাই ট্রাকগুলো ঘাটে আটকা পড়ে আছে। অন্তত চার দিন ধরে গোয়ালন্দের দৌলতদিয়া ঘাটে ফেরিপারের অপেক্ষায় আটকা পড়ে ঢাকামুখী বিভিন্ন পণ্যবোঝাই শত শত ট্রাক ও কাভার্ডভ্যান।

বিআইডাব্লিউটিসির দৌলতদিয়া ঘাট অফিস সূত্রে জানা যায়, দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে প্রতি ২৪ ঘণ্টায় ছয় হাজারের বেশি গাড়ি ফেরি পারাপার হয়। কিন্তু এই রুটে নৌপথে প্রয়োজনীয় সংখ্যক রো রো (বড়) ফেরি নেই। চলাচলকারি ফেরিগুলো অনেক পুরনো। সার্বক্ষণিক সচল রাখতে গিয়ে অনেক ফেরি ঘন ঘন বিকল হয়ে পড়ছে। বর্তমান বহরে থাকা ১০টি রো রো ফেরির মধ্যে ভাষা শহীদ বরকত ও কেরামত আলী নামের দু’টি ফেরি বিকল হয়ে আছে। এর আগে আরো দু’টি ফেরি মেরামতের জন্য পাঠানো হয়।

অপর দিকে, মানিকগঞ্জের আরিচা ও পাবনার কাজীরহাট নৌপথে ফেরি সার্ভিস চালু হলে গত ২৭ ফেব্রুয়ারি দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথের বহর থেকে দু’টি রো রো (বড়) ফেরি সেখানে স্থানান্তর করা হয়েছে। ফলে ব্যাস্ততম দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরির তীব্র সঙ্কট সৃষ্টি হয়েছে। ফেরি সঙ্কটের কারণে স্বাভাবিক পারাপার ব্যাহত হওয়ায় উভয় ঘাটে যানজট লেগেই থাকছে।

শুক্রবার সকাল বিআইডাব্লিউটিসির দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক (বাণিজ্য) খোরশেদ আলম নয়া দিগন্তকে বলেন, ‘প্রয়োজনের তুলনায় বড় ফেরির সংখ্যা অনেক কম। এ কারণে যানজট লেগেছে। মেরামতে থাকা ফেরিগুলো সচল হলে পরি