জামালপুরের বকশীগঞ্জের দশম শ্রেণীর এক ছাত্রী ধর্ষণ মামলার রায়ে আসামি তাকিউল হাসানকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন বিচারক। জরিমানার টাকা আদায় করে ভিকটিম ওই ছাত্রীকে দেয়ার আদেশও হয়েছে। বিচার প্রক্রিয়া শেষে দীর্ঘ প্রায় সাত বছর পর গতকাল রোববার দুপুরে জামালপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম আলী আহমেদ এই রায় প্রদান করেন। রায় ঘোষণার পর আসামি তাকিউলকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।