কুষ্টিয়ার মিরপুরে রঙ্গিলা খাতুন (৩৫) নামের এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তিনি উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের নওদাপাড়া গ্রামের ক্যানালপাড়ার শফিকুল ইসলামের স্ত্রী।
রোববার সকালে বাড়ির পাশের তামাক ক্ষেত থেকে পুলিশ লাশ উদ্ধার করে। পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার বিকেলে রঙ্গিলা মাঠে গবাদিপশুর ঘাস কাটতে বের হয়ে আর ফিরে আসেননি। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করে তাকে পাওয়া যায়নি। সকালে স্থানীয় জনগণ ওই মাঠে একটি তামাক ক্ষেতে তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।
এ ব্যাপারে কুষ্টিয়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিরপুর সার্কেল) আজমল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।