শিবালয় উপজেলার নতুন পাড়ায় করোনায় আক্রান্ত হয়ে সুফিয়া বেগম (৩০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার বিকেলে মানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি মৃত ইসলাম মিয়ার স্ত্রী ও দু’কন্যা সন্তানের মা।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: আসিফ ইকবাল জানান, গত সপ্তাহে করোনায় আক্রান্ত সুফিয়া সদর হাসপাতালে ভর্তি হয়। চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় আনুলিয়া গ্রামের পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।

উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী মৃত ব্যক্তির বাড়ির সদস্যদের হোম কোয়ারাইনটাইনে রাখা হয়েছে।